বুধবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় যুব উন্নয়ন অধিদপ্তরে ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৭:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশের সর্ববৃহৎ যুব সংগঠন ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশ (ওয়াই.সি.বি)-এর একটি প্রতিনিধি দল আজ সোমবার (১৬ ফেব্রুয়ারী) মতিঝিলস্থ জাতীয় যুব উন্নয়ন অধিদপ্তর-এর মহাপরিচালকের কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে অংশগ্রহণ করে।

সৌজন্য সাক্ষাতে প্রতিনিধি দলটি আন্তরিক পরিবেশে মহাপরিচালক গাজী মো. সাইফুদ্দিন (গ্রেট ওয়ান), পরিচালক (প্রশাসন) জনাব এম.এ. আখের, পরিচালক (প্রশিক্ষণ) প্রিয়সিন্ধু তালুকদার, পরিচালক (ব্যবস্থাপনা) জনাব এম. হামিদ খান এবং সহকারী পরিচালক জনাব সরদার মাহমুদ জুয়েল স্যারের সঙ্গে মতবিনিময় করেন।

সৌজন্যে সাক্ষাৎ

ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের প্রধান সমন্বয়ক অ্যাম্বাসেডর সোহাগ মহাজন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের ঢাকা বিভাগের প্রধান এম. এ. মান্নান ভূঁইয়া এবং অন্যান্য প্রতিনিধি ও তরুণ উদ্যোক্তাবৃন্দ।

আলোচনায় মহাপরিচালক ও পরিচালকবৃন্দ দেশব্যাপী যুব উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করার বিভিন্ন দিক তুলে ধরেন। বিশেষ করে দেশের তরুণ সমাজকে দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং আগামীর বাংলাদেশ গঠনে যুব সমাজকে আরও কার্যকরভাবে সম্পৃক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সাক্ষাৎকালে ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের পক্ষ থেকে মহাপরিচালককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ ছাড়া সংগঠনের সভাপতি অধ্যাপক তৌফিকুল ইসলাম মিথিল স্যার ফোনের মাধ্যমে মহাপরিচালক ও পরিচালকবৃন্দকে শুভেচ্ছা জানান।

উপস্থিত সবাই আশা প্রকাশ করেন, এ সৌজন্য সাক্ষাৎ ভবিষ্যতে যুব উন্নয়ন কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় এবং যৌথ উদ্যোগ গ্রহণের নতুন দিগন্ত উন্মোচন করবে।