রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কালিয়াকৈরে বনের ভেতর থেকে গার্মেন্টস কর্মকর্তার লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
আগস্ট ৩০, ২০২৬ ১২:০০ পূর্বাহ্ণ
Link Copied!

গাজীপুর কালিয়াকৈর থানার মধ্যপাড়া ইউনিয়নের গলাচিপা এলাকার গজারি বনের ভেতর থেকে মশিউর রহমান(৫০)নামের এক ব্যক্তির অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে কালিয়াকৈর থানার মৌচাক ফাঁড়ির পুলিশ।

জানা গেছে, শনিবার সকালে স্থানীয়রা ওই বনের পাশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ হওয়ার কারণ খুঁজতে গিয়ে গলায় রশি পেঁচানো অবস্থায় গজারি গাছে অর্ধ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে কালিয়াকৈর থানায় খবর দিলে কালিয়াকৈর থানাধীন মৌচাক ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং মরদেহ সনাক্তের জন্য পিবিআই এর সহযোগিতায় নিহত ব্যক্তির পরিচয় সনাক্ত হয়। নিহত মশিউর রহমান (৫০) রংপুর জেলার গঙ্গাচড়া থানার রাজ বলল গ্রামের মৃত হাজী আমজাদ হোসেনের ছেলে। নিহত মশিউর রহমান কালিয়াকৈর উপজেলার সফিপুর জিএম গার্মেন্টসের স্টোর অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

মৌচাক বাড়ির পুলিশের উপ-পরিদর্শক ওমর ফারুক জানান, লাশ উদ্ধার করে পরিচয় সনাক্তের পর ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে । এ ব্যাপারে আইনগত বিষয়ে প্রক্রিয়াধীন রয়েছে।