শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ব্রাজিলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাও পাওলোতে জমকালো আলোচনা সভার আয়োজন

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ১০:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির গৌরবময় ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাজিলে বর্ণাঢ্য এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রোববার  (২০ সেপ্টেম্বর) স্থানীয় সময় অনুযায়ী সাও পাওলোর কানিন্দে এলাকায় এই সভা অনুষ্ঠিত হবে।

দলীয় সূত্রে জানা গেছে, প্রবাসে বিএনপির আদর্শ ও রাজনৈতিক চেতনা ছড়িয়ে দিতে এবং দলের দীর্ঘ ৪৭ বছরের সংগ্রাম, ঐতিহ্য ও সাফল্য তুলে ধরতে এই বিশেষ সভার আয়োজন করেছে ব্রাজিল বিএনপি।

সাও পাওলোর Rua Carnot 36, Bairro Canindé ঠিকানায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।

ব্রাজিল বিএনপির আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ-র সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. দেলোয়ার হোসেন ভূইঞা-র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন সুবর্ণ জয়ন্তী কমিটির সাবেক আহ্বায়ক শেখ খালেদ ইসমাইল ও সাবেক সদস্য সচিব পেয়ার হোসেন কমল।

এ ছাড়াও বিশেষ অতিথি ও আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ব্রাজিল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন, যুগ্ম আহ্বায়ক মাহবুব মিশু ও মাহমুদুল হাসান রঞ্জু, যুগ্ম সদস্য সচিব সাদিক আল মামুন এবং কার্যনির্বাহী সদস্য খাইরুল হাসান নীরবসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, আলোচনা সভায় বিএনপির গৌরবময় রাজনৈতিক পথচলা, দেশের সংকট উত্তরণে দলের নেতাকর্মীদের ভূমিকা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

অনুষ্ঠানে ব্রাজিলে বসবাসরত সকল স্তরের প্রবাসী বিএনপি নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে আহ্বান জানানো হয়েছে।

ব্রাজিল বিএনপির পক্ষ থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর এই গুরুত্বপূর্ণ আয়োজনকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে।