সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সেরা তিন উদ্যোক্তাকে দিয়ামনি ই কমিউনিকশনের সম্মাননা

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
মে ২৪, ২০২৬ ৬:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর রামপুরায় তিন দিনব্যাপী উদ্যোক্তা মেলায় সর্বোচ্চ বিক্রয়কারী তিন উদ্যোক্তাকে পুরস্কৃত করেছে দিয়ামনি ই কমিউনিকেশন।

শনিবার (২৪ মে) বিকেলে রাজধানীর আইডিইবি ভবন মুক্তিযোদ্ধা মিলনায়তনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংগঠনটির চেয়ারম্যান মো. মনিরুজ্জামান অপূর্ব এবং হেড অব ম্যানেজমেন্ট মো. নুরউদ্দিন।

মেলায় সর্বোচ্চ বিক্রয় করে প্রথম স্থান অর্জন করেন আয়াত ফ্যাশনের স্বত্বাধিকারী ফেরদৌসী আক্তার। দ্বিতীয় স্থান অর্জন করেন সিবেমীর স্বত্বাধিকারী ফাতেমা ইয়াসমিন ছায়া। তৃতীয় স্থান অর্জন করেন দ্যা গোল্ডেন ক্লোজেটের স্বত্বাধিকারী শাহানাজ বেগম।

তবে তৃতীয় স্থান অর্জনকারী শাহানাজ বেগমের প্রতিষ্ঠানের অর্ডারের চাপ থাকায় তার কারখানা গাজীপুরে ব্যস্ত থাকায় তিনি অনুষ্ঠানে উপস্থিত হয়ে পুরস্কার গ্রহণ করতে পারেননি।

উল্লেখ্য, ১৭ থেকে ১৯ মে পর্যন্ত রামপুরার ব্লু অলিভ চাইনিজ রেস্টুরেন্ট-এ আয়োজিত স্টল ফ্রি উদ্যোক্তা মেলায় অংশ নেন ২৬ জন স্টলার। মেলা চলাকালীন সর্বোচ্চ বিক্রয়কারী তিন উদ্যোক্তাকে পুরস্কৃত করার ঘোষণা দেওয়া হয়।