শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা আরিফ উদ্দিনের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
জুন ২৭, ২০২৬ ১:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নারী কেলেঙ্কারির ভিডিও ক্লিপ এবং দুর্নীতি ও অসদাচরণের অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক (সামাজিক বরখাস্তকৃত) এ, কে, এম আরিফ উদ্দিনের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের কারণে কর্তৃপক্ষের সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে বিআইডব্লিউটিএ’র দাপ্তরিক আদেশে উল্লেখ করা হয়েছে।
গত মঙ্গলবার (২৩ জুন) জারিকৃত এই আদেশে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটির সদস্যরা হলেন
আহ্বায়ক: মো. সাজেদুর রহমান, সদস্য (পরিকল্পনা ও পরিচালন) (যুগ্মসচিব), বিআইডব্লিউটিএ, ঢাকা।

সদস্য: মো. মিজানুর রহমান, পরিচালক, অর্থ বিভাগ, বিআইডব্লিউটিএ, ঢাকা।

সদস্য সচিব: মো. সুলতানুল আরেফিন, পরিচালক (ভারপ্রাপ্ত), আইসিটি বিভাগ, বিআইডব্লিউটিএ, ঢাকা।

কমিটির দায়িত্ব
তদন্ত কমিটিকে অডিও-ভিডিও ক্লিপ ও অন্যান্য সংবাদের সত্যতা যাচাই, প্রকৃত তথ্য উদ্ঘাটন এবং এ বিষয়ে সংশ্লিষ্টতা নিরূপণ করতে বলা হয়েছে। এছাড়া, এ বিষয়ে পরবর্তী করণীয় ও প্রয়োজনীয় সুপারিশসহ ৩ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন কর্তৃপক্ষের চেয়ারম্যানের নিকট পেশ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিআইডব্লিউটিএ’র প্রশাসন ও মানব সম্পদ বিভাগের অতিরিক্ত পরিচালক মো. কবির হোসেন স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এই তথ্য জানানো হয়েছে।